মহাকাশে নিখোঁজ টমেটোর সন্ধান

১১ ডিসেম্বর, ২০২৩ ২৩:৫৬  

গত ২৯ মার্চ আইএসএস থেকে একটি ছোট টমেটো হারিয়ে যায়। আইএসএসে অবস্থানকারী মহাকাশ বিজ্ঞানীয় ফ্র্যাঙ্ক রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন বলে মজা করে অভিযোগ করেছিলেন সহকর্মীরা। কিন্তু ৬ ডিসেম্বর টমেটোটির কিছু অংশের সন্ধান পাওয়া গেছে।

স্পেস ডটকম সূত্রে প্রকাশ, মহাকাশে সবজি চাষ প্রজেক্টে টমেটোটি উৎপন্ন হয়। গত মার্চেই ওই প্রজেক্টে উৎপাদিত সবজিগুলোর প্রথম নমুনা পান মহাকাশচারীরা। তবে ছত্রাকের সংক্রমণের ভয়ে তারা ওই সবজি খাননি।

এ অবস্থায় মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিওর কাছে থাকা টমেটোটি হারিয়ে যায়। পরে তার সহকর্মীরা বলাবলি করতে থাকেন যে, রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন।

হারিয়ে যাওয়া টমেটোটি পাওয়ার পর সেটিকে লাইভে দেখিয়ে আইএসএস প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করেন মহাকাশচারীরা। গত সেপ্টেম্বরে একটি লাইভ স্ট্রিমে এসে রুবিও বলেন, আমি টমেটোটি খাইনি। আমিও অনেক সময় ধরে সেটিকে খুঁজেছি